
মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সুলতান মাতুব্বার ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহে—রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ইউনিয়নের জয়কালী গ্রামের নিজ বাড়ীতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি স্ত্রী, পুত্র ও কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম সুলতান মাতুব্বারের মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শোক জানিয়েছেন। বাদ আছর জয়কালী ঈদগাহ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।
