• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথার সম্ভাবনা নষ্ট করছে মাদক ও গোষ্ঠীগত দ্বন্দ্ব: জেলা প্রশাসক

এপ্রিল 21, 2026


মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্যা বলেছেন, কৃষিনির্ভর সালথা একটি সম্ভাবনাময় জনপদ। তবে মাদক ও গোষ্ঠীগত দ্বন্দ্ব এ এলাকার উন্নয়ন সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। তিনি মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে সংশ্লিষ্টদের কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সালথা উপজেলা পরিষদ, থানা, ভূমি অফিস এবং এসএসসি পরীক্ষা কেন্দ্রসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, সালথায় মাদক একটি বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া গোষ্ঠীগত দ্বন্দ্বে জড়িয়ে কিছু প্রভাবশালী ব্যক্তি সাধারণ মানুষকে ব্যবহার করে এলাকায় অস্থিরতা সৃষ্টি করছে। এর ফলে ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। এসব ঘটনার সঙ্গে জড়িত হোতা ও মাতব্বরদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, বর্তমানে এসএসসি পরীক্ষা চলছে। সালথাকে এগিয়ে নিতে শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুশিক্ষিত সমাজ গড়ে উঠলে একটি শান্তিপূর্ণ ও উন্নত সালথা নির্মাণ সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান, তদন্ত কর্মকর্তা ইন্দ্রোজিৎ মল্লিক, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু এবং স্থানীয় সাংবাদিকরা।

২১ এপ্রিল ২০২৬

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments