• রবি. এপ্রিল ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল কলেজ শিক্ষার্থী

মে 2, 2025

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে জিসান খান (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত জিসান সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের হেলাল খানের ছেলে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সালথা উপজেলার সদরের কাউলিকান্দা এলাকায় সালথা-ফরিদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে সালথা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ির যাচ্ছিলেন জিসান। পথে সালথা-ফরিদপুর সড়কের কাউলীকান্দায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি নসিমনের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জিসান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments