
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষ থেকে ফরিদপুরের সালথা-নগরকান্দায় করোনাভাইরাস মোকাবেলায় কর্মহীন অসহায় ২শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সোমবার সকাল ১০ টায় এখাদ্যসামগ্রী বিতরণ শুরু করেন সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া প্রমূখ। এরপর অসহায় সালথা-নগরকান্দা উপজেলার কর্মহীন অসহায় পরিবারের বাড়িতে বাড়িতে ভ্যানযোগে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। পরে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের মধ্যে পিপিই বিতরণ করা হয়।

এসময় সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন সাংবাদিকদের বলেন, করোনা মোকাবেলায় সালথা-নগরকান্দায় কর্মহীন হয়ে পড়া অসহায় ২শ’ পরিবারের মাঝে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি এবং শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষ থেকে ১৫ দিনের জন্য প্রতিটি পরিবারকে ২৫কেজি চাউল, ৫কেজি আলু, ২কেজি ডাল, ২লিটার তেল ও ২টি করে সাবান বিতরণ করা হয়েছে। বাকি ১৫ দিনের খাদ্যসামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
