• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় সংসদ উপনেতা ও লাবু চৌধুরীর পক্ষে উপজেলা চেয়ারম্যানের মাক্স বিতরণ!

মার্চ 29, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:   করোনাভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে ফরিদপুরের সালথায় মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর চৌধুরী লাবুর পক্ষে সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যানের মাক্স বিতরণ।

গত সপ্তাহ থেকে উপজেলার ৮ টি ইউনিয়নে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাধ্যমে ৫০০০ মাক্স বিতরণ করেন।

মাক্স বিতরণকালে উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর সাংবাদিকদের বলেন, আমার রাজনৈতিক অবিভাবক মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর লাবু চৌধুরীর পক্ষ থেকে করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে উপজেলার সবকটি ইউনিয়নে মাক্স বিতরন করছি এবং অসহায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হবে। এসময় তিনি সালথা বাসিকে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments