• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাভারে প্রিসাইডিং অফিসারকে মারধর করেছে নৌকার সমর্থক

জানু. 5, 2022

সাভারের বিরুলিয়ায় জাল ভোট ও ব্যালটে সিল মারতে বাধা দেওয়ায় ঘুষি মেরে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার নজরুল ইসলামের নাক ফাটালেন নৌকার সমর্থকরা। এ ঘটনায় ওই কেন্দ্রে সাময়িক ভোটগ্রহণ স্থগিত ছিল।

বুধবার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সাভারের বিরুলিয়ার ভবানীপুর ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় নৌকার চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সুজন ও তার সমর্থক নিয়ে ওই কেন্দ্রে গেলে তাকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় ভোটাররা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩টার দিকে নৌকার চেয়ারম্যান তার কর্মী ইসরাফিলসহ সমর্থক নিয়ে ওই ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তারা জোর করে সিল মারতে চাইলে প্রিসাইডিং অফিসার নজরুল ইসলাম বাধা দেন।

তখন প্রিসাইডিং অফিসারের নাকে ও মাথায় ঘুষি মেরে রক্তাক্ত করেন নৌকার সমর্থকরা। বিষয়টি জানাজানি হলে চেয়ারম্যানসহ তার কর্মী-সমর্থককে অবরুদ্ধ করে রাখেন ভোটাররা। অবস্থা বেগতিক হলে জালানা ভেঙে তারা পালিয়ে যান।

এ ব্যাপারে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কুদ্দুস বলেন, কেন্দ্রে ঝামেলার কথা শুনে আমি এসেছি। এখানে পরিস্থিতি অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছিল। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ বলেন, ওই কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আহত প্রিসাইডিং অফিসারকে আমরা চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেলে পাঠিয়েছি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments