লন্ডন সফররত সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ নেতাদের উদ্যোগে তাকে সংবর্ধনা দেয়া হয়।
কমরেড খোন্দকার: সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রবাসীদের কাছে তুলে ধরার আহ্বান জানান নজরুল ইসলাম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রমের ফলে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। আর প্রবাসীরা দেশের উন্নয়নে জননেত্রীর পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী সব সময় বলেন যে, প্রবাসীরা এক একজন দেশের অ্যাম্বাসেডর। তার সেই বিশ্বাসের প্রতি আস্থা রেখে প্রবাসীদের দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে।
নজরুল ইসলাম আরও বলেন, একটি কুচক্রি মহল দেশের উন্নয়ন সইতে না পেরে দেশে বিদেশে দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের নেতাকর্মীদের এ ব্যাপারে সজাগ থাকতে হবে।
নজরুল ইসলাম অবিলম্বে ইউরোপের বিভিন্ন দেশে দলের কাউন্সিল সম্পন্ন করার নির্দেশ দিয়ে বলেন, দলকে শক্তিশালী করতে ইউরোপের বিভিন্ন দেশের আ.লীগের কমিটিগুলোকে ঢেলে সাজাতে হবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
লন্ডন প্রবাসী আ.লীগ নেতা রাফিক উল্লাহর সভাপতিত্বে ও ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইউকে আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক, অধ্যাপক আবুল হাশেম, আনোরুজ্জামান চৌধুরী, ইতালি আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, মোহসীন সিকদার, ইকবাল হোসেন, অহিদুল ইসলাম আলম, আব্দুল হাই, মজিবুর রহমান সরকার, পান্না, নাসির, শাহনাজ সুমী, ইয়াসিন আক্তার রোজীসহ আরও অনেকে।
এছাড়াও সংবর্ধনা সভায় ইউরোপের বিভিন্ন দেশের বিপুল নেতাকর্মী অংশ নেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফর উপলক্ষে গত ১ মে লন্ডনে যান নজরুল ইসলাম। ১৪ মে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ফেরার কথা রয়েছে তার।
