• বৃহস্পতি. মে ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফটিকছড়ি কমিউনিটি ইউকের ইফতার মাহফিল

মে 21, 2019

মোঃলুৎফর রহমান (লিংকন)লন্ডন : গতকাল লন্ডনের স্থানীয় ফিস্ট এন্ড মিস্টি রেস্তোরাঁয় বিশাল আয়োজনে ফটিকছড়ি কমিউনিটি  ইউকে ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয়।

ইসহাক চৌধুরীর সভাপতিত্বে ও আকতারুল আলম এর সঞ্চালনায় ইফতার মাহফিল শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন হোসাইনুল হেলাল ।

প্রধান বক্তা হিসেবে পবিত্র মাহে রমজানের তাৎপর্য্য নিয়ে আলোচনা করেন  মৌলানা মোহাম্মদ সায়েদ ইমরান । সংগঠনের বিভিন্ন গুরত্বপূর্ণ  বিষয় নিয়ে বিশেষ করে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য , আগামীদিনের প্রোগ্রামের কর্মসূচী বাস্তবায়ন নিয়ে আলোচনা করেন

কমিউনিটি নেতা,ব্যারিস্টার আলী রেজা, কাজী মোহাম্মদ ফয়েজুল আলম, অনুপম সাহা, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী ,কমিনীটি ব্যক্তিত্ত্ব মোঃমাসুদুর রহমান, ব্যারিস্টার গনি উল্লাহ, ব্যারিস্টার আব্বাস উদ্দিন, মোহাম্মদ জব্বার, আরিফ সোবহান, সৈয়দ রাসেল, আজমল করিম, মোহাম্মদ আলী তালুকদার, মোহাম্মদ আলম চৌধুরী, সরওয়ার হোসাইন

বক্তারা ফটিকছড়ির অবহেলিত মানুষদের জন্য জনসেবামূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইফতার মাহফিলে  উপস্থিত ছিলেন আনিসুর রহমান মজুমদার, শওতক মাহমুদ টিপু, সেলিম আলম, সাজ্জাদুল আলম, মোহাম্মদ হোসেন, আবু নসর তালুকদারসহ আবদুল্লাহ আল মোবারক, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ ইয়াকুব চৌধুরী, ইব্রাহিম জাহান, সাইফুল আজম, জাহিদুল আলম মাসুদ, ইয়াসিন আলতাফ, আজিজুর রহমান, করিম উদ্দিন, মোহাম্মদ হাসান মনজু, একরামুল হক, নুরুল আলম।  এছাড়া আগামী ১৫ জুন ইদ পুনর্মিলনী অনুষ্টান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments