মাদ্রিদ বিমানবন্দরে সংবর্ধিত হয়েছেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান |
বকুল খান ,স্পেন : গতকাল এই দুই শীর্ষ নেতা মাদ্রিদ বিমান বন্দরে এসে পৌঁছালে স্পেন আওয়ামীলীগের পক্ষ থেকে বিপুলভাবে তাকে সম্বর্ধনা জানানো হয় | এ সময় তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ইউরোপের প্রতিটি দেশে সকল মতাভেদ ,দ্বিধাদ্বন্দ্ব ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান |প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী পরীক্ষিত ও তৃণমূল পর্যায় থেকে উঠে আসা নেতাকর্মীদের নিয়েই দলের কার্যক্রম এগিয়ে নিতে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন |গত 9 জুলাই বিকাল সাড়ে চারটায় বেলজিয়াম থেকে মাদ্রিদ এসে পৌঁছালে স্পেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সংগঠনের নেতা কর্মীরা তাদের স্বাগত জানান |স্পেন আওয়ামী লীগের দীর্ঘদিনের বিরোধ অবসানের লক্ষ্যে আগামী 10 জুলাই সাংগঠনিক সফরের কর্মসূচি হিসেবে মাদ্রিদ একটি পাঁচ তারকা হোটেলে সকল পর্যায়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দ কে নিয়ে একটি মত বিনিময় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বক্তব্য রাখবেন |ইতিমধ্যে এই সভাকে কেন্দ্র করে মাদ্রিদ এর আশপাশের শহর ছাড়াও বাণিজ্যিক নগরী বাসা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এসে পৌঁছেছেন |
মাদ্রিদ বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান স্পেন আওয়ামী লীগের সিনিয়র নেতা এ,এস,আই রবিন ,আক্তার হুসেন আতা ,দুলাল সাফা ,রিজভী আলম ,আব্দুর রহমান, একরামুজ্জামান কিরণ ,আব্দুল কাইয়ুম সেলিম ,শ্যামল তালুকদার ,জহিরুল ইসলাম নয়ন ,বুরহান উদ্দিন ,বদরুল মাস্টার ,দবির তালুকদার তালুকদার ,তামিন চৌধুরি ,আজম খান ,ইফতেখার আলম ,জালাল হোসেন ,আবুল কালাম ,এনামুল ইসলাম খান ফারুক পাভেল ,আব্দুল আজিজ ,খালেদ আহমদ ,বাবলা চৌধুরী |
গতকাল রাতে এ উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করেন স্পেন আওয়ামী লীগের নেতা এএসআই রবিন |
