বকুল খান, স্পেন : গ্রেটার ঢাকা এসোসিয়েশন ইন স্পেনের উদ্যোগে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্টিত হয়েছে|মাদ্রিদ এর সোনার বাংলার রেস্টুরেন্টে গত ২৬ জুন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ও আঞ্চলিক সংগঠন নেতৃবৃন্দের উপস্থিতিতে এ অনুষ্টানের সভাপতিত্ব করেন,সংগঠনের ভার প্রাপ্ত সভাপতি আবুল হুসেন|
সাধারণ সম্পাদক ইনসাফ সুমন ভুইয়া এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মাহবুবুর রহমান জন্টু|
তিনি প্রধান অতিথির বক্তৃতায় বলেন ,ঐতিহ্যবাহী গ্রেটার ঢাকা এসোসিয়েশনের মাধ্যমে প্রবাসীদের মাঝে ঐক্য ও সম্প্রীতি ,মানবতা এবং প্রবাসে বাংলাদেশকে বুকে লালন করে দেশ প্রেমে সদাজাগ্রত থাকতে হবে | তিনি সকলকে নিজেদের মধ্যে ঐক্য এর বন্ধন ধরে রাখতে পদ-পদবী লোভ-লালসার ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান |
আমন্ত্রিত অতিথি বাংলাদেশ এসোসিয়েশন স্পেনের সাবেক সভাপতি আল মামুন ,বিক্রম্পুর মুন্সিগঞ্জের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান,ইসলাম উদ্দিন ,
গ্রেটার ঢাকা এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ রিপন, সহসভাপতি অসিম রিবেরো কৃশ ,গ্রেটার সিলেট এসোসিয়েশনের আহবায়ক ফয়জুর রহমান ,গ্রেটার ফরিদ পুর এসোসিয়েশনের সভাপতি এমদাদ হাওলাদার ,সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী সোহাগ,সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ,কমিউনিটি ব্যক্তিত্ব বৃহত্তর রংপুর সমিতির নেতা জাকিরুল ইসলাম জাকির , আব্দুল কাইয়ুম সেলিম ও আব্দুর রহমান , বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সহসভাপতি মো :শাহিন মিয়া ,উপদেষ্টা ইসলাম উদ্দিন ও জয়নাল আবেদিন রানা, নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক আবু সায়েম মজুমদার ।
বক্তব্য দেন গ্রেটার ঢাকা এসোসিয়েশন ইন স্পেনের সহ সভাপতি সেলিম হাওলাদার, পনির হাওলাদার, মোঃ শাহীন, আবু জাফর রাসেল, হাবিবুর রহমান, আবু বক্কর সিদ্দিকী, সুরুজ্জামান,আল মামুন ডালিম,আব্দুল মুত্তালিব বাবুল, আক্তার হোসেনসহ কমিউনিটির নেতৃবৃন্দ।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, গ্রেটার ঢাকা এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ওয়াহিদ উজ জামান ওয়াহিদ।
সভাপতির বক্তব্যে আবুল হোসেন বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে বড়দের সম্মান, ছোটদের প্রতি স্নেহ ভালোবাসা এবং সুশৃংখল ভাবে সংগঠনের নেতৃত্বে কাজ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
