• শনি. এপ্রিল ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সময় নিউজে সংবাদ প্রকাশের পর,সখীপুরে অনশনের পঞ্চম দিনে ভাবনার বিয়ে

জুন 10, 2021

সময় নিউজে সংবাদ প্রকাশের পর,সখীপুরে অনশনের পঞ্চম দিনে ভাবনার বিয়ে

“বাদল হোসাইন সখীপুর”
টাংগাইলের সখীপুরে কালিয়া আজগরিয়া মাদ্রাসার পাশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে ৫দিন অনশনের পর পছন্দের মানুষটির সঙ্গে-ই তার বিয়ে হয়েছে।সময় নিউজে সংবাদ নিউজে সংবাদ প্রকাশের পর বুধবার রাতে দুই পরিবারের সমঝোতায় ৫লাখ টাকা কাবিনে বিয়ে সম্পন্ন হয়।

স্থানীয়রা জানান,উপজেলার কালিয়া আজগরিয়া মাদ্রাসার পাশে লুৎফর রহমান এর ছেলে আরেফিন তানভীর এর সঙ্গে ২বছর যাবৎ প্রেমের সম্পর্ক করে আসছিলো একই ইউনিয়নের বড়চওনা গ্রামের শাহাদৎ হোসেন এর মেয়ে (এক সন্তানের জননী)ভাবনা আক্তারের সাথে।আরেফিন তানভীর কচুয়া বাজারে স্টুডিও ব্যবসায়ী। বিয়ের প্রলোভন দেখিয়ে ২বছর যাবৎ যখন তখন শারীরিক সম্পর্ক তৈরি করেন। মেয়েটির কাছ থেকে বিভিন্ন সময়, সমস্যার কথা বলে অর্থ হাতিয়ে নিয়েছে। প্রেমিক আরেফিন তানভীর বিয়ে করতে রাজি না হওয়ায় ভাবনা আক্তার প্রেমিকের বাড়ীতে গত শনিবার থেকে অনশন শুরু করলে,প্রেমিক আরেফিন তানভীর পালিয়ে যায়। গত ৫দিন যাবৎ ওই মেয়েটিকে দেখতে শতশত মানুষ ভীড় করেন।অনেকেই নিজ বাড়ী থেকে খাবার নিয়ে এসে মেয়েটিকে খেতে দিয়েছে। একই সঙ্গে আরেফিন তানভীর এর সঙ্গে বিয়ে না হলে বিষ পানে আত্মা হত্যার চেষ্টা করেন।বিভিন্ন সময় নিজের শরীরে নিজেই আঘাত করেন।অনশনে থাকা মেয়েটির পাশে দাঁড়িয়েছিলেন সাংবাদিক বাদল হোসাইন। সঠিক বিচার পাইয়ে দেওয়ার আশায়।
অবশেষে বুধবার রাতে দুই পরিবারের সমঝোতায় ৫লাখ টাকার কাবিনে প্রেমিক আরেফিন তানভীর এর সাথেই ভাবনার বিয়ে সম্পন্ন হয়।

পারিবারিক সুত্রে আরো জানা যায়,ভাবনা আক্তারের পরিবার প্রেমিক আরেফিন তানভীর কে ১টি ঘর তৈরি করে দিবেন ফার্নিচার সহ। আর আরেফিন তানভীর এর পরিবার ভাবনা আক্তার কে ২ভরি ওজনের গহনা উপহার দিবেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments