• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সন্দ্বীপ সমিতি ইতালির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

এপ্রিল 14, 2023

রমজানের গুরুত্ব ও তাৎপর্য প্রবাসীদের কাছে তুলে ধরতে সন্দ্বীপ সমিতি ইতালির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল।

রোমের তরপিনাত্তারা জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি মাহবুবুল মাওলা নাসিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আকতার জাহাঙ্গীর পরিচালনায় রোমের শীর্ষনেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুমকেতু সোশাল অর্গানাইজেশনের কর্নধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু, বাংলাদেশ সমিতির প্রথম নির্বাচিত সভাপতি, কে এম লোকমান হোসেন, শরিয়তপুর সমিতির সভাপতি আব্দুর রব ফকির, সন্দ্বীপ সমিতির সাবেক সভাপতি সামছুল কবির, নির্বাচন কমিশনার মফিজুর রহমান, আবুদল কাদের সেলিম  বৃহত্তর চট্রগ্রাম সমিতির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ রিকনসহ রোমের বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও  আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, সিয়াম সাধনার রমাদানের শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে হবে। তারা আরও বলেন, সমাজকে সঠিক ভাবে পরিচালিত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, তবেই কমিউনিটির উন্নয়ন ও দেশের সুনাম বৃদ্ধি পাবে।

এছাড়াও কার্যকরী কমিটির নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন  যুগ্ম সম্পাদক, আলাউদ্দিন, সাংগঠনিক সম্পদাক আকতার হোসেন, দপ্তর সম্পাদক মোজ্জাম্মেল হোসেন, প্রচার সম্পাদক খাইরুল ইসলাম ক্রিড়া সম্পাদক কবির খান এবং সহ অসংখ্য সন্দ্বীপ বাসী। ইফতার পূর্বে বিশ্ব মানবতার শান্তি ও সকল মুসলমানের জন্য বিশেষ দোয়া করে মোনাজাত করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments