• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরের কাকড়াজানে গভীর রাতে দুর্দর্শ ডাকাতি

মার্চ 9, 2021

সখীপুরে কাকড়াজানে গভীর রাতে দুর্দর্শ ডাকাতি

রফিকুল ইসলাম
সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ- সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানী, চাটারপাড়া গ্রামের (নুরু কাজী) নুর মোহাম্মদের বাড়িতে গতকাল ৮মার্চ সোমবার গভীর রাতে দুর্দর্শ ডাকাতির ঘটনা ঘটে।
এসময়ে ঘরে থাকা নগদ অর্থসহ মোটরসাইকেল ও স্বর্ন অলংকার নিয়ে নুরু কাজীর বড় ছেলে হারুনুর রশিদকে বেধে রেখে পালিয়ে যায় ডাকাত দল।
হারুন বলেন,গভীর রাতে দুর্দর্শ ডাকাত দলের ৬ ডাকাত প্রথমে বাবাকে ঘুম থেকে ওঠায় এবং আমাকে দরজা খুলে দিতে বলে,এবং আমাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বেধে ফেলে। এসময়ে বাড়িতে ৪ জন মহিলা ও আমার ২ ছোট মেয়ে আমার ছোট ভাই সোহেলের ২ ছোট ছেলে ভয়ে চিৎকার করতে পারেনি।
ডাকাত দলের হাতে রামদা ও সাবলসহ ডেগার থাকায় তাদের আলমারি খুলে দিতে চাবির প্রয়োজন হয়নি,সাবল দিয়ে আলমারি ভেঙে নগদ ২২০০০ হাজার টাকা,কানের গয়না ৬ টি, গলার চেইন মোবাইল ফোন ৯ টি,একটি পালসার মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় জনপ্রতিনিধি আমজাদ মেম্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাকে কাকড়াজানে টহলকারী পুলিশ মুঠোফোনে যোগাযোগ করে এবং আমিসহ সখীপুর থানার পুলিশ নুরু কাজীর বাড়িতে গিয়ে রাত আনুমানিক ৩-৪ মধ্যে ঘটনাটি জানতে পারি।
এ বিষয়ে কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, বিষয় টি অত্যন্ত দুঃখ জনক। আমিসহ সখীপুর থানা অফিসার ইনচার্জ সাইদুল হক ভূইয়া, সার্কেল এসপি মতিন, তদন্ত অফিসার ইনচার্জ লুৎফল কবির সহ অন্যান্ন পুলিশ কর্মকর্তাকে সাথে নিয়ে ঘটনা টি পরিদর্শন করেছি।ডাকাত দলের কাউকে চিনতে না পারায় থানায় এখনো কোন মামলা করা হয়নি। তবে শীঘ্রই ঘটনার সাথে জড়িত ডাকাতদের খুঁজে বের করবো ইনশাল্লাহ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments