• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে স্বামী দ্বিতীয় বিয়ে করায় গোপনাঙ্গ কেট দিলো প্রথম স্ত্রী

সেপ্টে. 20, 2022
প্রতিকী ছবি
প্রতিকী ছবি

সখীপুরে স্বামী দ্বিতীয় বিয়ে করায় গোপনাঙ্গ কেট দিলো প্রথম স্ত্রী

নিজস্ব প্রতিনিধি: গোপনে দ্বিতীয় বিয়ে করায় প্রথমস্ত্রী ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে বড় বৌ মনোয়ারার বিরুদ্ধে। আহত স্বামীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। আহত আমিনুল ইসলাম (৩৫) টাঙ্গাইলের সখীপুর উপজেলার গোহাইলবাড়ি এলাকার সালাম মিয়ার ছেলে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম পেশায় একজন কাঠমিস্ত্রি। কিছুদিন যাবত সে বড় বউ নিয়ে শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় ভাড়া বাসায় থাকে। আমিনুল ইসলাম গোপনে কালিহাতী উপজেলার বানিয়া গ্রাম দ্বিতীয় বিয়ে করেন। এ ঘটনা বড় বউ জানতে পারলে ক্ষিপ্ত হয় এবং রাতে তাদের উভয়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়।

একপর্যায়ে উভয়পক্ষ শান্ত হয়ে রাতে ঘুমিয়ে পড়লে কৌশলে ধারালো ব্লেড দিয়ে গোপনাঙ্গ কেটে ফেলে। এতে প্রচুর রক্তক্ষরণ হলে আমিনুলকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কর্তব্যরত চিকিৎসক টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে অবস্থা আশঙ্কাজন হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেওয়া হয়।

উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে।

পিতা সালাম মিয়া জানান, আমার ছেলে অবস্থা খুব আশঙ্কাজনক। ঘটনার পর থেকে বড় বউ পলাতক রয়েছে। আমি ছেলের বউয়ের উপযুক্ত শাস্তি দাবি করছি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম জানান, এ বিষয়ে থানায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments