• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে রাতের আঁধারে মার্কেটে আগুন

এপ্রিল 21, 2022
রেনাজ সিনেমা হলের সামনে মার্কেট আগুনে পুড়ার ছবি

সখীপুরে রাতের আঁধারে মার্কেটে আগুন

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে রাতের আঁধারে তিনটি দোকানের মালা মাল সহ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করেন মার্কেট মালিক ও ব্যবসায়ীরা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১৯ এপ্রিল রাত ১২টার সময় সখীপুর পৌরশহরের শালগ্রাম পুর রোডের পরিত্যক্ত রেনাজ সিনেমা হলের সামনের একটি টিনের মার্কেটে। মার্কেটের মালিক মুক্তি যোদ্ধা নজরুল ইসলাম ও তোতা মিয়া দুই ভাই।
প্রত্যক্ষদর্শী শফি আহমেদ এর সাথে কথা বলে জানা যায় কাঁচা বাজারের নাইটগার্ড হুমায়ুনের চিৎকার এর শব্দ শুনে দৌড়ে আসি তারপর দেখি রেনাজ সিনেমা হলের সামনে একটি মার্কেটে আগুন লেগেছে। অল্প কিছুখনের মধ্যেই ফায়ার সার্ভিসের টিম চলে আসে। ফায়ারসার্ভিস এবং আমাদের সকলের প্রচেষ্টায় ১ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।বিশাল অগ্নিকাণ্ডের সময় দোকানের মালসামানা বেড় করা সম্ভব হয় নাই।

ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে টিভি মেকার বাবুল মিয়ার। দোকানের মালামাল ও নগদ অর্থ সহ ৫লাখ আগুনে পুড়ে ছাই হয়েছে।টিভি মেকার কালাম মিয়ার ৫০হাজার ও শাহাদাৎ হোসেন মাছ ধরার বর্শি ও হুইল বিক্রেতার আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

মার্কেট এবং ব্যবসায়ীদের মালামাল সহ সব মিলিয়ে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আশংকা করা গেছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments