• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে উপজেলা আওয়ামী যুবলীগের ইফতার বিতরণ

এপ্রিল 22, 2022
বক্তব্য দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড, জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এমপি

সখীপুরে উপজেলা আওয়ামী যুবলীগের ইফতার বিতরণ

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সজীব আহমেদের অর্থায়নে উপজেলার ছিন্নমূল এতিম ও অসহায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল শুক্রবার পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সখীপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক এম এ সবুর এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সজীব আহমেদের সঞ্চালনায় ইফতার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল-সখীপুরের সংসদ সদস্য অ্যাড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।

উপজেলা যুবলীগের ইফতার বিতরণে বিশেষ অতিথি হিসেবে এসময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১নং প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশীদ মামুন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,প্রফেসর আলীম মাহমুদ,প্রেসক্লাবে সভাপতি ইকবাল গফুর, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, অধ্যক্ষ রহিজ উদ্দিন,
কেন্দ্রীয় ছাত্র লীগের সহসম্পাদক সিকদার সালাউদ্দিন লাভলু,জেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক মুস্তাফিজুর রহমান সোহেল,জেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মোরশেদ মজনু, জেলা যুবলীগের সদস্য সুলতান মাহমুদ বাবুল, রিপোর্টাস ইউনিটির সভাপতি শরীফুল ইসলাম, রাজু আহমেদ, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য আতিকুর রহমান, উজ্জল হোসেন,মিরন, তারেক সিরাজসহ উপজেলা আওয়ামী যুবলীগ ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার বিভিন্ন অঞ্চলের ছিন্নমূল এতিম ও অসহায় দুস্থ ব্যক্তিগণ, যুবলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ উপস্থিত প্রায় পাঁচ শতাধিক অতিথিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক সজীব আহমেদ বলেন,আমার রাজনীতি অসহায়,সুবিধাবঞ্চিত মানুষের জন্য, আমি যেন সবসময় তাদের পাশে থাকতে পারি সকলের কাছে দোয়া এবং ভালবাসা চাই।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments