সখীপুরে মাহিন্দ্রের দাপটে সড়কে চলাচলে আতঙ্ক
“বাদল হোসাইন”
টাংগাইলের সখীপুর উপজেলা ও পৌরসভার প্রধান প্রধান সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ চার চাকার মাহিন্দ্র ট্রলি (ট্রাফি ট্রাক্টর)। এদের দাপটে স্কুলগামী শিক্ষার্থী ও বৃদ্ধরা সড়কে চলাচল করছে আতঙ্কের মধ্য দিয়ে। মাহিন্দ্র ট্রলি (ট্রাফি ট্রাক্টর) এ দখল হয়ে যাচ্ছে পৌরসভা ও উপজেলার প্রধান রাস্তাগুলো। নিরাপদ সড়কের জন্য এটিই এখন বেতাগীর প্রধান সমস্যা হয়ে দাড়িয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। জানা গেছে মাহিন্দ্র ট্রলি (ট্রাফি ট্রাক্টর)গুলো কৃষিকাজে ব্যবহারের অনুমতি নিয়ে অবৈধভাবে সড়ক দখল করে দাপিয়ে বেড়াচ্ছে। সড়কে চলাচলের জন্য তাদের নেই কোনো অনুমতি এমনকি ড্রাইভিং লাইসেন্সও নেই তাদের। এতে ছোট-বড় দুর্ঘটনা হরহামেশা হতে থাকে। অন্যদিকে নুতন সড়কে এই অবৈধ যান চলাচল করায় অল্পদিনের মধ্যে রাস্তা ক্ষতবিক্ষত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। স্থানীয়দের অভিযোগ এই মাহিন্দ্র ট্রলিই (ট্রাফি ট্রাক্টর) যেনো সড়কের ধ্বংসের দানব। নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এক শ্রেণির অসাধু ব্যাবসায়ী অবৈধভাবে ইট, বালু, সিমেন্ট, রডসহ ভারী মালামাল পরিবহন করে থাকে। সরেজমিনে গিয়ে দেখা যায়, মাহিন্দ্র ট্রলি চলাচলের কারনে রাস্তা নির্মাণের পর এক বছর যেতে না যেতেই উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাট চলাচলের জন্য অনুপযোগী হয়ে গেছে। মাঝে মাঝে রাস্তায় খাদের সৃষ্টি হয়ে গেছে। এদিকে এসব ট্রলি (ট্রাফি ট্রাক্টর) চালকের কোন ড্রাইভিং লাইসেন্স না থাকার আভিযোগও রয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী বলেন আইন শৃঙ্খলা বাহিনীর মিটিং এ বলা হয়েছে সখীপুর পৌরসভার ভিতরে কোন প্রকার মাহিন্দ্র ট্রলি (ট্রাফি ট্রাক্টর) চলবে না।ইউনিয়ন পর্যায়ে গ্রামীন সড়ক নষ্ট হলে চলতে দেওয়া যাবে না।শুধু কৃষি কাজে মাহিন্দ্র ব্যবহার করতে পারবে।
