• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ব্রিজের মাঝখানে ভাঙ্গন মৃত্যুকূপে পরিণত!

মার্চ 25, 2021

সখীপুরে ব্রিজের মাঝখানে ভাঙ্গন মৃত্যুকূপে পরিণত!

“বাদল হোসাইন”
সখীপুর উপজেলার কচুয়া টু কালিহাতী উপজেলার রতনগঞ্জ রাস্তার আন্দি এলাকার ব্রিজটির মাঝখানের ভাঙ্গন দীর্ঘদিন ধরে মৃত্যুকূপ হয়ে রয়েছে। এখানে যেকোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় এলাকাবাসী। ব্রিজটি কালিহাতী এবং সখীপুর উপজেলার সংযোগ সড়কের অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি ব্রিজ। এ ব্রিজের কয়েকটি স্থান ইট, বালি খসে গিয়ে ফুটো হয়ে গেছে। রডগুলো ভেঙে বের হয়ে আছে। ফলে যানবাহনতো দূরে থাক পায়ে হেঁটেও লোকজন চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে অজানা কোনো লোক এ রাস্তায় এলে নিশ্চিত বড় ধরনের দুর্ঘটনার শিকার হবেন।

এ ব্রিজের কারণেই হাজার হাজার মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছে। ব্রিজটি মেরামত হলে কচুয়া, আড়াইপাড়া, ডাকাতিয়া, আংগাড়গাড়া, কালিয়া, ঘোনারচালা, রামখা, কাকারতা, বুগলিচালা, মহানন্দপুর, হলুদিয়াচালা, সাড়াসিয়া, বানিয়ারছিট, দামিয়া, মাচিয়া, বড়চওনার মানুষ অতি সহজেই বহেড়াতৈল, রতনগঞ্জ ও কালিহাতী যাতায়াত করতে পারে।

স্থানীয় বাসিন্দা গোহাইলবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবীর হোসেন বলেন, গত তিন বছর ধরে গুরুত্বপূর্ণ এ ব্রিজটি অকেজো হয়ে আছে। মাননীয় এমপি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের প্রাণের দাবি ব্রিজটি যেন অতিসত্তর মেরামত করে দেওয়া হয়।

কালিয়া ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য আবদুর রাজ্জাক মিয়া বলেন, শত শত মানুষের দুর্ভোগের নাম এ রাস্তাটির ব্রিজ। এখানে যেকোনো মুহূর্তে মানুষ দুর্ঘটনায় পড়ে মৃত্যুবরণ করতে পারে। তারা কর্তৃপক্ষের কাছে কয়েক দফায় বিষয়টি জানিয়েছেন।

কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান বলেন, ব্রিজটি মেরামতের প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি আগামী বাজেটে ব্রিজটি হয়ে যাবে।

উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী ফরিদ আহমেদ জানান, এ ব্রিজটির অতি জরুরি প্রাক্কলন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এক মাসের মধ্যে দরপত্র আহ্বান হয়ে যাবে বলে আশা করেন তিনি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments