সখীপুরে বিজয় উৎসব ও সংবর্ধনা
বাদল হোসাইন সখীপুরঃ-
টাঙ্গাইলের সখীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিয়ে সংবর্ধনা ও বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রতিমা বংকী স্থানীয় মসজিদ মাঠে এ অনুষ্ঠানে সংবর্ধেয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আনছার আলী আসিফ। আলহাজ জিন্নত আলীর সভাপতিত্বে বক্তব্য করেন অধ্যক্ষ আলহাজ্ব রহিজ উদ্দিন মিয়া, ইউপি সদস্য মো. কবির হোসেন, ইউপি সদস্য মো. সোহেল রানা, সমাজ সেবক মিনহাজ উদ্দিন প্রমুখ।
দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড থেকে মো. নজরুল ইসলাম টানা তৃতীয় বারের মতো ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় এ বিজয় উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন কর হয়।
