• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে আবদুর রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জুলাই 30, 2022

সখীপুরে আবদুর রাজ্জাক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাদল হোসাইন সখীপুরঃ-
উপজেলার ধূমকেতু ক্রীড়া সংঘ মাঠে কাহারতা এলাকাবাসী “আবদুর রাজ্জাক স্মৃতি” ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেছেন। আজ শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদারের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফ। এ খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপেস্কের ব্যবস্থাপক এসএম আল আমিন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড.আনোয়ার হোসেন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, ইউসিসিএ লি চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, সখীপুর বনিক সমিতির সাবেক সহসভাপতি ইয়ারুম তালুকদার, প্রধান শিক্ষক আবদুল কদ্দুস শাওন, গোলাম কিবরিয়া সেলিম, কাউন্সিলর শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে “নারান্দিয়া একাদশ”, কালিহাতি উপজেলা বনাম “টাঙ্গাইল এক্সপ্রেস” টাঙ্গাইল অংশ গ্রহণ করে। এতে টাঙ্গাইল এক্সপ্রেস নারান্দিয়া ফুটবল একাদশকে ২-১গোলে পরাজিত করে বিজয়ী হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments