• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে বই মেলায় কিশোর উপন্যাস ‘একাত্তরের এক রাতে’র মোড়ক উন্মোচন

এপ্রিল 2, 2021


সখীপুরে বই মেলায় কিশোর উপন্যাস ‘একাত্তরের এক রাতে’র মোড়ক উন্মোচন

“বাদল হোসাইন”
টাঙ্গাইলের সখীপুরে তিন দিনব্যাপী বই মেলায় মুক্তিযুদ্ধের কিশোর উপন্যাস ‘একাত্তরের এক রাতে’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা মিলনায়তনে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন টাঙ্গাইল ডিবি দক্ষিণ অফিসার ইনচার্জ মো.আমির হোসেন। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী।

আলোচনায় অংশ নেন সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, টাঙ্গাইল ডিবি দক্ষিণের এস আই মো. বদিউজ্জামান, গ্রন্থ লেখক তরুণ সাংবাদিক, প্রভাষক ও গীতিকার মোজাম্মেল হক সজল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেওয়ান ফাহিম ফয়সাল।
এছাড়াও সামাজিক সংগঠন ‘একুশে ২১’-এর সভাপতি আনোয়ার কবির, ডা. আরিফুর রহমান, আরজু আহমেদ, প্রভাষক আলীম মাহমুদ জুনিয়র, শরিফুল ইসলাম হান্নান, খন্দকার নজরুল ইসলাম ও ‘দ্বিতীয় সূর্য’ সংগঠনের সভাপতি শাহরিয়ার হাসান আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments