• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ঐক্যবদ্ধ আ.লীগ দলের মনোনীত প্রার্থী বিজয়ী করতে

অক্টো. 12, 2021

সখীপুরে ঐক্যবদ্ধ আ.লীগ দলের মনোনীত প্রার্থী বিজয়ী করতে

রফিকুল ইসলাম সখীপুরঃ-
টাঙ্গাইলের সখীপুর উপজেলার ৪টি ইউনিয়নে নির্বাচন আগামী ১১ নভেম্বর। ইতিমধ্যে ওই ইউনিয়নগুলোতে আ.লীগের প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় আ.লীগ। এরই ধারাবাহিকতায় কাকড়াজান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী তারিকুল ইসলাম বিদ্যুতকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়েছে আওয়ামী লীগ।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে ইউনিয়ন আ.লীগের আয়োজনে তৈলধারা বাজারে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন আ.লীগের সভাপতি আ. খালেক মাস্টারের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাদল, উপজেলা আ.লীগের সদস্য শামছুল হক বিএবিএড প্রমূখ বক্তব্য দেন। এসময় ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পছন্দের প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন। ১১ নভেম্বর নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।তিনি আরো বলেন, সকল নেতা কর্মীদের সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ হয়ে জনগণের দৌড় গোড়ায় পৌছে ভোট চাইতে হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments