• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মায়েদের জন্য ‘ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুমের’ উদ্বোধন

মে 17, 2022

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মায়েদের জন্য ‘ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুমের’ উদ্বোধন
”বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে মায়েদের জন্য ‘ব্রেস্ট ফিডিং ও ওয়েটিং রুমের’ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল এর উদ্বোধন করেন। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় সরকার ও জাইকার অর্থায়নে উপজেলা পরিষদ এ প্রকল্প বাস্তবায়ন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন, সখীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোয়ার রহমান, বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম মুক্তা, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সমন্বয়কারী মো. লুৎফর রহমান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা আজিমুদ্দিন আশিক, চিকিৎসা কর্মকর্তা মাসুদ রানা প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments