সখীপুরে নাতির ধাক্কায় দাদার মৃত্যু
বাদল হোসাইন সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে নাতি রানা মিয়ার( ২০) ধাক্কায় দাদা বিশা মিয়ার (৭৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার প্রতিমা বংকী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নাতি রানা মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সে তাহেরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশা মিয়ার নাতি রানা একজন মাদকসেবী। এ নিয়ে পরিবারে প্রায়ই ঝগড়া ও অশান্তি লেখেই থাকতো। নাতি মাদকসেবী হওয়ায় দাদা তাকে বিভিন্ন সময়ে শাসন করতেন। মঙ্গলবার দুপুরে দাদা বিশা মিয়া -নাতি রানাকে বকাঝকা করে। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এতে বিশা মিয়া মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সখীপুর থানার ওসি রেজাউল করিম বলেন, নিহত বিশা মিয়ার শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। তবে এ মৃত্যু নিয়ে প্রশ্ন উঠায় লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । রানাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। অপমৃত্যু মামলা হয়েছে।
