
বিশেষ প্রতিনিধি:
বোয়ালমারীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ পরিবারকে সমবেদনা জানায় ও নিহত ২ পরিবারের এতিম ছেলে মেয়েদের আজ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা করেন এবং আরও ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম। নিহত এই দুই পরিবারকে আরও ১ লাখ টাকা আর্থিক সহায়তা করবেন আমানা গ্রুপের পরিচালক মোঃ দেলোয়ার হোসেন।
নিহতরা হলেন-চরদৈত্যপুর গ্রামের হাসেম মোল্লার ছেলে আকিদুল শেখ (৪৬) ও একই গ্রামের মোসলেম শেখের ছেলে খায়রুল শেখ (৪৫)।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য মোঃ আসাদুল করিম ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মোঃ আকরামুল করিম, আমানা গ্রুপের পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন নবাব মিয়া, কৃষক লীগের যুগ্ম আহবায়ক মোল্লা মোঃ কামরুল ইসলাম কামরুল, মধুখালি পৌরসভার ১নং ওয়াড কমিশনার কামরুজ্জামান বাবু প্রমুখ।
