
তারপর একদিন আমিও চলে যাব একমাত্র নিশ্চয়তাকে সঙ্গী করে, জেনে যাব সবকিছুই দেরিতে আসে, বড় দেরি করে ধরা দেয়।
আমার পুচকু বাবাটা
তুমি কি জানতে?
পৃথিবীতে সবচেয়ে কষ্টকর কাজ হল বাবার কাঁধে সন্তানের লাশ?
মাত্র ৩ মাস ২০ দিনের জীবনকাল দিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তোমাকে এই ধরায় আমাদের নিকট পাঠিয়ে ছিলেন? আমি বোকার মতো কেন কথা বলছি তুমিতো নাবালক, ফেরেশতা সমতুল্য! পৃথিবীর কোন মানুষ বলতে পারেনা তার জীবনকাল, কতটুকু সময় আল্লাহ তাকে এই পৃথিবীর বুকে রাখবেন। বোঝার মত ক্ষমতা থাকলেও নিজেকে বোঝানোর কন্ট্রোল ক্ষমতা আজ হারিয়ে গেছে!
আমার স্বজন, বন্ধুরা আমাকে সান্তনা দেয় আল্লাহ নাকি আমার ধৈর্যের পরীক্ষা নিলেন! দীর্ঘ ১৩ বছরের লক্ষ লক্ষ অশ্রু ফোঁটার বিনিময়ে আল্লাহ একটু সদয় হয়ে তোমাকে দান করেছিলেন, সমস্ত কষ্টকে ভুলে গিয়েছিলাম তোমাকে বুকে পেয়ে! কিন্তু সেই বুকটাকে ক্ষত করে ১৩ বছরের অশ্রু ফোঁটার বিনিময়কে লক্ষ লক্ষ গুন অশ্রুফোঁটা উপহার দিয়ে আল্লাহ তোমাকে নিয়ে গেলেন আমাদের বুক খালি করে!
তোমার আম্মু এবং আমি আমাদের কথা না হয় বাদ দাও….
তুমি কি জানো তোমার কাকারা, কাকীরা, ফুফুরা, দাদীরা, নানীরা আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী কতটা চোখের জল ফেলে তাদের বুকটা ভিজিয়েছে?
তোমার ছোট ফুফির কান্না আমি দেখেছি যা দেখে গাছের পাতার যদি কান্নার ক্ষমতা থাকে তাহলে সেও কেঁদেছে!তোমার ছোট ফুফি আল্লার নিকট চেয়েছিল পৃথিবীতে সে যদি কোন পূর্ণের কাজ করে থাকে তার বিনিময় হলেও তোমার জীবন ভিক্ষা।
তোমাকে নিয়ে লিখতে গেলে আমার হস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে তবুও হয়তো কোনদিন লিখে শেষ করতে পারবো না।
তোমাকে নিয়ে ভেবে ভেবে মৃত্যু অবধি তার পরিসমাপ্তি কোনদিন ঘটবে না। আল্লাহর প্রদত্ত পৃথিবীর জীবনকালের বাহিরে ১ সেকেন্ড এই পৃথিবীতে কারো থাকার ক্ষমতা নাই এটা আমি বুঝি বাবা, কিন্তু কি করবো বলো মাত্র ক”টা দিনের জন্য তুমি আমাদের বুকে এসে যে পূর্ণতা এনে দিয়েছিল তার থেকে হাজার হাজার গুণ শূন্যতা উপহার দিয়ে আমাদের বুক খালি করে দিয়ে চলে গেলে আল্লাহ ডাকে।
দোয়া করি আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদৌস এর উচ্চ মাকাম দান করুক।
লেখক
শাহারুলের বাবা, রফিকুলইসলাম
যদুনন্দী, সালথা, ফরিদপুর
সহযোগিতায় সংবাদ কর্মী- মনির মোল্যা!
