• শনি. মে ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শার্শায় র‌্যাব-৬ এর অভিযানে ফেন্সিডিলিসহ আটক-২

মার্চ 10, 2019

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শায় র‌্যাবের অভিযানে ২০৭ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।

রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সোহেল পারভেজ এর নেতৃত্বে একটি আভিযানিক দল শার্শা থানাধীন দূর্গাপুর মাঝের পাড়া গ্রাম থেকে ২০৭ বোতল ফেন্সিডিলসহ মোঃ হাসান আলী(২৫) ও মোঃ মারুফ হোসেন(২৫)নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক দুই মাদক ব্যবসায়ী শার্শার দূর্গাপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সোহেল পারভেজ মাদক ও আসামীদের আটকের বিষয়টি আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted