• শনি. মে ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

যশোরের বেনাপোল পোর্ট থানার এসআই লতিফের অভিযানে ৮ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

এপ্রিল 10, 2019

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি:যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশের অভিযানে রঘুনাথপুর গ্রাম থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক। শনিবার সকাল ১০ দিকে বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এম লতিফ,এসআই জাকির,এএসআই শাহীন ও এএসআই রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ রঘুনাথপুর গ্রামের মৃত ওসমানের ছেলে সাদেক হোসেন(৩৫) ও একই গ্রামের মহর আলীর ছেলে ওমর আলী(৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।

বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এম লতিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করি। সেসময় আরো চার/পাঁচ জন গাঁজাসহ পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে মাদক আহনে মামলার প্রস্তুতি চলছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted