• শনি. মে ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বেনাপোলে ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

এপ্রিল 2, 2019

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারতীয় ৫০ বোতল ফেন্সিডিলসহ পাচারকারী আটক।

মঙ্গলবার ভোর রাতে দৌলতপুর বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামস্থ মেহগনি বাগানে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ রেজাউল করিম(২৪)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক রেজাউল করিম ছোট আঁচড়া গ্রামের মৃত আছের আলীর ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted