পর্তুগালের লিসবনে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যে অমর একুশে পালিত হয়েছে।

বেলাল আহমেদ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী ও পর্তুগাল আওয়ামী লীগ এর পক্ষ থেকে লিসবনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রথমে বাংলাদেশ দূতাবাস লিসবন এবং এর পরপরই পর্তুগাল আওয়ামী লীগ, বিএনপি ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ বাজানো হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে প্রবাসীরা ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও সকাল আটটায় পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়, লিসবন মিউনিসিপালিটি, জুইন্তা ফেগ্রেজিয়া আরিওস, জুইন্তা ফেগ্রেজিয়া সান্তা মারিয়া মাইওরের প্রতিনিধিরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
