• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

লন্ডনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার আবু জাফর রাজু কে সংবর্ধনা দিয়েছে কুলাউড়াবাসী

মে 9, 2023

নাজমুল হোসেন বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কৃতি সন্তান, কুলাউড়ার মাটি ও মানুষের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল জব্বার সাহেবের সুযোগ্য পুত্র ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার আবু জাফর রাজু” প্রধান মন্ত্রীর সফরসঙ্গী হিসাবে যুক্তরাজ্য আগমন উপলক্ষে কুলাউড়াবাসী ইউ,কে এর উদ্যোগে রবিবার সন্ধ্যা এক মতবিনিময় সভা ও সম্বর্ধনা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহ-সভাপতি যুক্তরাজ্য আওয়ামী লীগ সিতাব চৌধুরী এবং সভায় যৌথ সঞ্চালন করেন লিটন আহমেদ এবং সৈয়দ এমদাদ রুহিন। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা হাফেজ আব্দুল ওয়াদুদ। উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী , ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি এম এ কাশেম ,টাওয়ার হ্যামলেট কাউন্সিলার ইকবাল হোসেন , বি বি টি এ ইউকের সভাপতি আবু হোসেন , কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি মিসবাহ উদ্দিন কামাল .
সভায় বক্তব্য রাখেন শাহীন চৌধুরী, কামাল ইবনে শহীদ চৌধুরী, জুবায়ের সিদ্দিকী সেলিম, ফজল আহমেদ ফজলু , সময় টিভি ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবু, ডাইরেক্টর কুলাউড়া হেল্পিং হ্যান্ডস ইউকে জাহাঙ্গীর কবির ডাবলু ,সাবেক সাধারণ সম্পাদক কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, ফাউন্ডার মেম্বার আব্দুল জব্বার স্মৃতি সংসদ বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে আতিকুর রহমান জুনেল , সৈয়দ ইশতিয়াক আহমেদ, সৈয়দা নাজনিন সুলতানা শিখা , মেহের নিগার , বিশিষ্ট লেখক গোলাম কবির প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, হুমায়ূন সাহান, মো: জাকির হানাফী ,মো: আলী রাশেদ,মিসবাহ উদ্দিন রবিন,আজির উদ্দিন তালুকদার,রায়হান আহমেদ, সাবেক ছাত্র নেতা এনামুল ইসলাম, সাবেক ছাত্র নেতা লুৎফুর রহমান পারভেজ, লুৎফুর রহমান রিপন, বিশিস্ট ব্যাবসায়ী আরাফাত হোসেন খছরু, মাসাদুর রহমান সুমন, সাবেক ছাত্র নেতা শাহা আব্দুল মতলিব, সাবেক ছাত্র নেতা ফয়জুল ইসলাম, মোহাম্মদ ইখতিয়ার খান, মতিউর রহমান রানা, মুহিবুর রহমান মুহাদ্দিস, মুহাম্মদ আলাউদ্দিন, মুন্সী আখতার হুসেন, আবু তাহের আহাদ, শরকত আলী, ফাহিম আহমেদ, ইউকে কার্গো সত্ত্বাধিকার আতিকুর রহমান, আলী আমজাদ , মুসলেহ উদ্দিন নাঞ্জু , লুৎফুর রহমান সায়াদ, ফারহান সাদিক খান, আফসার খান সাদেক, মাহমুদ আলী, শাহজাহান রাজা, আব্দুল জলিল ফারুক , ফারহাদ আলম , আব্দুর রাজ্জাক , মন্তাজ মিয়া সহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আবু জাফর রাজুর হাত ধরে বর্তমান কুলাউড়ার উন্নয়নকে অব্যাহত রাখার জন্য আগামীতে কুলাউড়াবাসী এমপি হিসেবে দেখতে চায়।
আবু জাফর রাজু বলেন প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রায় তিন কোটি টাকার মত অনুদান প্রদান করেন এবং ৪৫ টি প্রাইমারি স্কুল মেরামত বাবদ অনুদান, ১২ টি হাই স্কুল ও কলেজ বিল্ডিং এর বরাদ্দ দেওয়া হয়, শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের অনুদান, কুলাউড়া শহরের রাস্তা ৪ লাইনে অনুমোদন, কুলাউড়া হাসপাতালকে একশ শস্যায় উন্নতিকরণ এবং দশতালা বিল্ডিং অনুমোদনের প্রক্রিয়াধীন।
তিনি আরো বলেন যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এ আয়োজন সফল হয়েছে তাদেরকে আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। সকল কুলাউড়াবাসীর কাছে কৃতজ্ঞ। পরিশেষে দোয়া পাঠ করেন মুফতি সৈয়দ মাহমুদ আলি এবং সভাপতি বক্তব্যর মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments