পবিত্র রমজানের অতিগুরুত্বপূর্ণ একটি সুন্নাত হলো ইফতার। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে ও রোজাদার প্রবাসীদের সম্মানে ইতালির রোমে সন্দ্বীপ সমিতির নির্বাচিত কার্যকরী পরিষদের আয়োজনে ইতফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তরপিনাত্তারা জামে মসজিদে সন্দ্বীপ সমিতির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি মাহাবুবুল মাওলা নাছিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আক্তার জাহাঙ্গীরের পরিচালনায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সামছুল কবির এবং প্রধান সমন্বয়ক মফিজুর রহমান এবং উপদেষ্টা পরিষদের সদস্য হাজী মোহাম্মদ সোলাইমান, ফরিদ উদ্দিন, শহীদুল্লাহ্ সফিক, মোঃ আইয়ুব মাইটু, রিদোয়ানুল বারি বাহার, আবদুল জলিল ।
এছাড়াও কার্যকরী পরিষদের সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম শিপন, ছাবের মুহাম্মদ জামাল, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, তথ্য সম্পাদক খায়রুল ইসলাম জাসেদ, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী আবদুল কাদের, হুমায়ুন কবির, মোঃ বাবলু, আলা উদ্দিন, মনির হোসেন জাভেদ, আবুল কালাম আজাদ, রাসেল তালুকদার, হেলাল উদ্দিন, শিহাবুদ্দীন, শাহিন আলম,মোয়াজ্জেম হোসেন, শহীদুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান,মোঃ শামীম ও মোঃ সাঈদ সহ অগনীত সন্দ্বীপ বাসী, আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ ও অসংখ্য মুসল্লী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাহে রমজান মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়, সৃষ্টিজগতের প্রতি উদার, সহমর্মিতা ও দয়াশীল হতে শিক্ষা দেয়। এই শিক্ষা কাজে লাগিয়ে কমিউনিটিকে এগিয়ে নিতে হবে।
এসময় রোমের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং অসংখ্য প্রবাসী বাংলাদেশীরা ইফতারে তরপিনাত্তারা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রুহুল আমীন বিশেষ মোনাজাত করেন। তিনি বিশ্বে সকল মুসলমানদের কল্যানে ও শান্তির জন্য দোয়া করা হয়।
