টুরিস্ট নির্ভর ইতালির রাজধানীর রোমে স্বনামধন্য প্রতিষ্ঠান টু ব্রাদার্স ট্যুর। টু ব্রাদারস এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আহমেদ ফিরোজ ও কাওসার মিয়া সার্বিক সহযোগিতায় বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনে প্রধান অতিথি ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আহমেদ ফিরোজের সভাপতিত্ব ও জহিরুল হকের পরিচালনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইতালি বিএনপি’র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন বলেন, টু ব্রাদারস ট্যুরের সংশ্লিষ্ট সকলে কমিউনিটি ও দেশের উন্নয়নে অবদান রেখে আসছে। তিনি দেশের গণতন্ত্র ও মানুষের সুরক্ষা নিশ্চিত করণে প্রবাস থেকে ভূমিকা রাখার আহ্বান করেন। এছাড়াও তিনি টু ব্রাদার এর পাশে থাকার কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান সালাম, সহ-সভাপতি সাজ্জাদুল কবির, গাজি সালাউদ্দিন সুইট, সিরাজুল ইসলাম মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের সহ বিভিন্ন সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজনে ইতালি বিএনপি ও অসংখ্য প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। সকলেই টু ব্রাদারস ট্যুরের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।
