জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের ইফতার মাহফিলে ইতালিয়দের মাঝে বাংলাদেশের অবস্থান তুলে ধরার আহ্বান
পবিত্র মাহে রমাদ্বানে প্রবাসীদের অধিকার আদায়ের সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদ ইতালি রোজাদারদের সম্মানে প্রায় ৬ শতাধিক মুসল্লির উপস্থিতিতে রোমের তরপিনাত্তারা মুসলিম সেন্টার জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
সোমবার আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি এ টি এম শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজ হোসেনের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন রোম দূতবাসের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) মোঃ আশফাকুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে ঐক্যবদ্ধ হয়ে ইতালিয়দের মাঝে বাংলাদেশের অবস্থান তুলে ধরার অনুরোধ করেন।
সংগঠনের উপদেষ্টা জয়নাল আবেদীন সম্মানিত অতিথি সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির প্রবীন ব্যক্তিত্ব বাংলা প্রেসক্লাব ইতালির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাহান মুন্সি লাবু, বাংলাদেশ ইমিগ্রেন্ট বিমাসের সভাপতি মুক্তার হোসেন মার্ক, বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব হাসান, ঢাকা বিভাগ সমিতি ইতালির সাধারণ সম্পাদক ইমরুল কায়েছ, সার্ভিস ইতালির কর্ণধার হৃদয় মনির, ভিক্টোরিয়া ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল সহ জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি রুবেল আহমেদ, সজীব ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহমেদ, কোষাধক্ষ্য জাকির হোসেন, প্রচার সম্পাদক হায়দার আহমেদ, সহ প্রচার সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাসেল, সাংস্কৃতিক সম্পাদক রায়হান আহমেদ, সমাজ সেবা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয়নাল উদ্দিন, সোহক্রীরা সম্পাদক আব্দুল হাই, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রুহেল আহমেদ, লায়েছ আহমেদ, সদস্য পাভেল আহমেদ, মিজু আহমেদ, অপু, ইকবাল, রুমেল, মাসুম, আজির, শহীদ, জাকির সহ রোমের আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের অন্যান্য কার্যক্রমের সাথে ইসলামিক কর্মকান্ড করে সমাজকে সুস্থধারায় পরিচালিত করতে সকলের সহযোগিতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও প্রবাসীদের উন্নয়নে ও স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন।
ইফতার মাহফিলে টিএমসি’র খতিব মাওলানা হুমায়ুন রশীদ রাজী, ইসলামিক আলোচনায়, আত্মশুদ্ধির মাস রমজানে জীবনের পরিবর্তন আনার কথা বলেন। সংক্ষিপ্ত ইসলামিক আলোচনা শেষে ইফতার পূর্বে জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদ ইতালির সভাপতির মামা ও সাধারণ সম্পাদকের মরহুম পিতার রুহের মাগফিরাত এবং দেশ বিদেশে সকল মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
