• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

যাদবপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থার যাত্রা শুরু

আগস্ট 7, 2020


রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নে প্রবাসীদের কল্যাণে কাজ করার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছে “যাদবপুর ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংস্থা”।

যাদবপুর বিদ্যালয়ের মাঠে একটি আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে সংস্থাটির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি “আলোকিত যাদবপুর” সংগঠণের প্রতিষ্ঠাতা বাংলাদেশ পুলিশের এডিশনাল এস পি মোঃ শহিদুল ইসলাম।

আলহাজ্ব এস এম আলম হোসাইন (ইতালি প্রবাসী) কে সভাপতি এবং মোঃ রমিজ দেওয়ান (ইতালি প্রবাসী কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটিটি উদ্বোধন করা হয় গত রবিবার (২ আগস্ট ২০২০)।

প্রধান অতিথির বক্তব্যে এডিশনাল এস পি মোঃ শহিদুল ইসলাম বলেন, এ সংগঠনটি একটি সেবামূলক সংগঠন, প্রবাসীদের অধিকার আদায় এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা দূরীকরণের মাধ্যমে প্রবাসীদের কল্যাণ সাধনের উদ্দেশ্যে এই সংগঠনটি সৃষ্টি করা হয়েছে। প্রবাসী সহ যাদবপুর ইউনিয়নের সকলের শিক্ষা, চিকিৎসা, খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করবে এই সংগঠন।

অনুষ্ঠানে আলোকিত যাদবপুরের সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments