
রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়নের কয়েকটি গ্রামে এবং পৌরসভার কিছু এলাকায় বন্যার পানি ঢুকেছে। এতে চলাচলে অসুবিধা হচ্ছে এবং অনেকেই তাদের কর্মসংস্থান হারিয়েছেন। বন্যাকবলিত মানুষদের কষ্ট লাঘব করার উদ্দেশ্যে তাদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোহাদ্দেস হোসেন। এছাড়াও তিনি উপজেলার বন্যাদুর্গতদের বাড়ি বাড়ি যাচ্ছেন, নিচ্ছেন খোঁজ খবর এবং তাদের হাতে পৌছে দিচ্ছেন খাদ্যসামগ্রী।
আজ বুধবার ( ০৫ আগস্ট) দুপুরে বাইশাকান্দা ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মাঝে নৌকা বিতরণ করেন।
উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন বলেন,
ধামরাই উপজেলায় ছড়িয়ে পড়েছে বন্যার পানি, নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে বিভিন্ন গ্রাম। বিভিন্ন গ্রামে বন্যার পানি প্রবেশ করায় হাজার হাজার মানুষ হয়ে পড়েছে পানি বন্দি। তাদের কষ্ট লাঘব করতে আমি নিজ অর্থায়নে ধামরাই উপজেলার বন্যা কবলিত এলাকায় পানি বন্দী মানুষের মাঝে ১০০ নৌকা বিনামূল্যে বিতরণ করব। তার অংশ হিসেবে আজ বাইশাকান্দা ইউনিয়নে ০৫ টি নৌকা বিতরণ করেছি। এ পর্যন্ত ৫০ টি নৌকা বিতরণ করা হয়ছে। এছাড়াও বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ চলমান রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক, ধামরাই সরকারি কলেজের সাবেক ভিপি হাবীব খান, ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম পিয়াস।
