• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে নৌকা ভ্রমণে গিয়ে দুই কিশোরীর মৃত্যু

আগস্ট 1, 2020

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে বন্যার পানিতে নৌ ভ্রমণে বের হয়ে বানের পানির স্রোতে নৌকা ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১ আগস্ট) দুপুরে এই দূর্ঘটনা ঘটে।

মৃত দুই কিশোরী মান্দারচাপ গ্রামের শরিফুল ইসলামের মেয়ে শিখা আক্তার (১৪) ও আবদুল হালিমের মেয়ে মিম আক্তার (১৩) দুজনই স্থানীয় জামাল উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী জানায়, ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মান্দারচাপ গ্রামে চার (রিয়া, তামান্না, শিখা মীম) কিশোরী ঈদ উপলক্ষে নৌকা নিয়ে ঘুরতে বের হয়। বানের পানির স্রোতে হঠাৎ নৌকা উল্টে গেলে সবাই ডুবে যায়। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে কিশোরীদের উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়।

রিয়া ও তামান্না সাঁতরে পাশের রাস্তায় উঠতে সক্ষম হয়। সাঁতার না জানায় ডুবে যায় শিখা ও মিম। পুলিশ এসে দ্রুত তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরীকে মৃত ঘোষণা করেন।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, বন্যার পানিতে ডুবে যাওয়া দুই কিশোরীকে দুপুর সোয়া তিনটার দিকে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এদের ভিতরে দুইজন মারা যায়। পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, ঘটনা শুনে দ্রুত থানা স্বাস্থ্য কর্মকর্তার এ্যাম্বুলেন্স সহ ঘটনাস্থলে উপস্থিত হই। এসময় স্থানীয় জনগন সকলকে উদ্ধার করলে ২ জন সুস্থ থাকলেও ৬ষ্ঠ শ্রেণীর দুই ছাত্রী শিফা ও মীম এর অবস্থা ভালো ছিলো না। তাদেরকে অচেতন অরস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments