মিয়ানমারে সংঘটিত গণহত্যার বিচার ও শাস্তির দাবীতে প্রবাসী বাংলাদেশীদের পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ।
সর্ব ইউরোপিয়ার আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান ৫ ডিসেম্বর দলীয় প্যাডে উল্লেখ করেন, মিয়ানমার সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে দি হেগ, আর্ন্তজাতিক আদালতে মামলা দায়ের করেছে। আগামী ১০, ১১, ১২ ডিসেম্বর ২০১৯ এই মামলার শুনানি হতে যাচ্ছে। তাই নেদারল্যান্ডসের হ্যা হেগ‘এ ইন্টারন্যাশনাল কোর্ট অব জাসটিস এর সামনে ১০ থেকে ১২ ডিসেম্বর তিনদিন মিয়ানমারে সংঘটিত গণহত্যার বিচার ও শাস্তির দাবীতে প্রবাসী বাংলাদেশীদের পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। দলমত নির্বিশেষে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশেীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে যোগ দিতে আহ্বান করেন তারা।
এ বিষয়ে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগে সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৫) চলতিমাসের ১ তারিখ থেকে শুরু হয়ে স্পেনের মাদ্রিদে, যা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে যোগ দিতে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে বিশ্বনেতাদের সামনে মিয়ানমার জনগোষ্টির জন্য বাংলাদেশের সমস্যার কথা তুলে ধরেন। এছাড়াও অন্যান্য বিষয়ের পাশাপাশি এ নিয়ে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
মায়ানমারে গণহত্যার নিন্দা জানিয়ে তারা আরো বলেন, নির্বিচারে নিরিহ মানুষকে তারা যেভাবে হত্যা করেছে তা অত্যন্ত অন্যায়, যার সঠিক বিচার বিশ্ববাসীকে সৌহাদ্য ও আন্তরিকতা এনেদিতে পারে। অন্যদিকে সেই অসহায় রোহিঙ্গাদোরে আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী বিশ্ববুকে মমতাময়ী একজন উদার মনের মানুষ হিসেবে সমাদৃত হয়েছে। তবে বর্তমানে বিশ্ব নেতাদের উচিৎ, সেই সকল সকল রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে দিতে মিয়ানমারকে বাধ্য করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাপ সৃষ্টি করা।
তারা প্রত্যাশা করেন, আন্তর্জাতিক আদালত তাদের সঠিক বিচার কার্যক্রমের মাধ্যমে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে জলবায়ু পরিবর্তন থেকে বাংলাদেশকে রক্ষা করবে এবং দেশটিতে শান্তি রক্ষায় অবদান রাখবে।
