• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

স্পেন আওয়ামী লীগের সম্মেলনে ইতালী আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী এবং সাধারণ সম্পাদক হাসান

নভে. 18, 2019

স্পেন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
সম্মেলনকে সফল করতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মো: ইদ্রিস ফরাজী এবং সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

এছাড়াও স্পেন আওয়ামী লীগের আহ্বায়ক এ.এস.আর. আই রবিনের সভাপতিত্বে ও সদস্য সচিব রিজভী আলমের পরিচালনায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ স্থানীয় অসংখ্য নেতৃবৃন্দ যোগ দিয়েছেন।

এসময় ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মো: ইদ্রিস ফরাজী বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু ও জননেত্রীর স্বপ্ন ‘উন্নত বাংলাদেশ’ গড়তে আমাদের অবদান রাখতে হবে। তিনি আরও বলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বক্তব্যে বলেন, হাইব্রীড ও স্বাধীনতা বিরোধীরা এখন আওয়ামী লীগকে দূর্বল করতে মাঠে নেমেছে, তাই আমাদেরকে সেই দেশ বিরোধী জামাত-বিএনপি‘র ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্তক থাকতে হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments