• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বড়লেখা উপজেলার সিরাজুল ইসলাম নিউইয়র্কে মৃত্যু

এপ্রিল 5, 2020

বেলাল আহমেদ: জাতীয় সংসদের মৌলভীবাজার ১ আসন থেকে পর পর দুই ববারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্বাধীনতা সংগ্রামের অকুতোভয়ী বীর মুক্তি সেনানি প্রবীন শিক্ষক বর্ষিয়ান রাজনৈতিক ব্যাক্তিত্য বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের ঠেকাহালী গ্রামের মরহুম আয়ুব আলী সাহেবের পুত্র জনাব সিরাজুল ইসলাম ৪ এপ্রিল সন্ধ্যা ৫ টা ৪০ মিনিটের সময় (নিউইয়র্ক টাইম) যুক্তরাষ্টের নিউইয়র্ক এর এলমাষ্ট হাসপাতালে বার্ধক্ষ্যজনিত কারনে শেষ নিঃস্বাস ত্যাগ করিয়াছেন ,(ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী এক পুত্র চার কন্যা সন্তান সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিরাজুল ইসলাম এর মৃত্যুতে শোক প্রকাশ ও তার পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা করেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব শাহাবুদ্দীন আহমদ এম,পি,মৌলভীবাজার জেলা পরিষদ এর চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য মুক্তি যোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান,জাতীয় সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর,সাবেক সংসদ এবাদুর রহমান,নবাব আলী আব্বাস, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ,সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তি যোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন,সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর,বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী,বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন,বড়লেখা প্রেসক্লাব এর সভাপতি অসিত রঞ্জন দাস,সাধারণ সম্পাদক গোপাল দত্ত বাবলু ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments