• সোম. এপ্রিল ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বোয়ালমারীতে ঐতিহ্যবাহী কাটাগড় মেলা বন্ধের নির্দেশ

মার্চ 18, 2020

আমীর চারু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস কোভিট-১৯ প্রাদুর্ভাব আশংকাজনক ভাবে ছড়িয়ে পড়ায় ও বাংলাদেশে ইতোমধ্যেই বেশ কয়েকজন আক্রান্ত হওয়ায় আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ফরিদপুরের বোয়ালমারীর কাটাগড়ের দেওয়ান শাগের শাহের মেলা বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম।

প্রতি বছর বাংলা সালের ১২ চৈত্র উপজেলার রুপাপাত ইউনিয়নের কাটাগড় দেওয়ান শাগের শাহ (রহঃ) ওরশ উপলক্ষ্যে প্রায় আড়াই শত বছর ধরে ঐতিহ্যবাহী এ মেলাটি অনুষ্ঠিত হয় আসছে।

এ বছর করোনা প্রতিরোধে জেলা প্রশাসক অতুল সরকার মেলা বন্ধের নির্দেশনা জারী করলে বুধবার ১৮মার্চ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ ও থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান রূপাপাত ও শেখর ইউনিয়নের চেয়ারম্যান মো. আজিজার মোল্যা এবং মো. ইস্রাফিল মোল্যাকে মেলা বন্ধের নির্দেশনা জানিয়ে দেন।
মেলায় প্রতি বছর আশপাশের কয়েকটি জেলা থেকে লক্ষাধিক লোকের সমাগম ঘটে। স্থানীয় সচেতন মহল করোনা ভাইরাসের কারণে মেলা স্থগিতের দাবি জানিয়ে আসছিলো। এ ব্যাপারে কাটাগড় দেওয়ান শাগের শাহ মাজারের খাদেম আবুল হোসেন জানান, মেলা নিয়ে আমরা চিন্তিত আছি, দেশের বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ লোকের সমাগম ঘটে এখানে। স্থানীয়ভাবে লোকজনদের মেলা স্থগিতের ব্যাপারে জানানো সম্ভব হলেও বাইরে থেকে লোক আসা বন্ধ করা কঠিন। আমরাও চাই এ বছর মেলা স্থগিত থাকুক।

রূপাপাত ইউনিয়নের চেয়ারম্যান আজিজার রহমান মোল্যা বলেন, জেলা প্রশাসকের মেলা বন্ধর নির্দেশ কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে। মেলা বন্ধের বিষয়টি মাইকিং করে জানানো হবে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, মেলা কমিটিকে এ বছর মেলা স্থগিত রাখার জন্য বলা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments