• শুক্র. মে ১৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত

জুলাই 4, 2019

ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে অত্যন্ত জনপ্রিয় প্রাচীনতম সামাজিক সংগঠন বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি ফ্রান্সের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্যারিসের পান্তা হলে ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত ২০১৮ ও ২০১৯ সালের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান বাংলাদেশীদের মিলনমেলায় পরিণত হয়।

সংগঠনের সফল ১১ বছর উদযাপনের পাশাপাশি বিগতদিনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং আগামীদিনের পরিকল্পনা তুলে ধরেন অনুষ্ঠানে বক্তারা। এসময় তারা কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে শুভেচ্ছা দেয়ার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান। সংগঠনের সভাপতি সোহেল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও সহসাধারণ সম্পাদক মুকিত আহমদ এর যৌথ পরিচালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা সুনাম উদ্দিন খালিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক পূর্ব সিলেট নিউজ২৪,কম এর সম্পাদক মন্ডলীর সভাপতি এম মাসুদ আহমদ ,৫২বাংলা টেলিভিশনের সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি , সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি নুরুল আবেদীন ,ফ্রান্স আওয়ামী লীগ এর উপদেষ্টা সালেহ আহমদ চৌধুরী।

এসময় আরো বক্তব্য রাখেন সহসভাপতি বাবর হোসেন , মনোন উদ্দিন ,সম্মানিত সদস্য হেলাল আলী বুরহান ,জবরুল ইসলাম লিটন ,সুমন আহমদ, কোষাধক্ষ সায়েক আহমদ ,সাংগঠনিক কলিম উদ্দিন ,সহসাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেইন, সহসমাজকল্যান সম্পাদক সাঈদ উদ্দিন ,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল খালেক ,সহযোগাযোগ সম্পাদক শাহ শামুল আহমদ ,সহআন্তর্জাতিক সম্পাদক সাহেদ আহম, ইমরান আহমদ, সহমহিলা সম্পাদক নাদিয়া চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুর রাজ্জাক , আবু বক্কর সহ বিভিন্ন সংগঠনের নেতারা .

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত সদস্য জবরুল ইসলাম লিটন। এসময় সংগঠনের সকল সদস্যদেরকে পরিচয় করিয়ে দেন সাবেক সভাপতি হেলাল আলী বুরহান। ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটিতে বিয়ানীবাজারের কৃতিসন্তান হিসাবে ভূমিকা রাখায় সাপ্তাহিক পূর্ব সিলেট নিউজ২৪,কম এর সম্পাদক মন্ডলীর সভাপতি এম মাসুদ আহমদ ,৫২বাংলা টেলিভিশনের সম্পাদক আনোয়ারুল ইসলাম অভি কে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান ও সহসভাপতি বাবর হোসেইন এর প্রাণবন্ত উপস্থাপনায় লন্ডনের জনপ্রিয় দুই শিল্পী নুরজাহান , বাংলাদেশী কুমারসানু ও প্যারিসের সুমা দাস গান পরিবেশন করেন। সংগঠনকে শক্তিশালী করতে এবং অনুষ্ঠান বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখায় সংগঠনের সহসভাপতি মনন উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিনকে ক্রেষ্ঠ প্রদান করা হয়

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments