• বৃহস্পতি. মে ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাংবাদিক আবু তাহিরের পিতৃ বিয়োগে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর শোক

মে 3, 2019

অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সহসভাপতি এবং প্যারিস বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু তাহিরের বাবা হাজী শাহাব উদ্দিন (৮০) চিকিৎসাধীন অবস্থায় প্যারিসের নিকটবর্তী গনেশ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে সারসেলের গনেশ হাসাপাতালে তাঁকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ এপ্রিল শনিবার সন্ধ্যা ৮টায় তিনি মৃত্যুবরণ করেন। এরপর ১ মে অবারভিলিয়ের বাংলাদেশ জামে মসজিদে তাঁর জানাজা সম্পন্ন হয়।

জানাজায় ফ্রান্সের প্যারিসে অবস্থিত মান্যবর রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসাইনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে শাহাবউদ্দিনের মরদেহ সারসেল কবরস্থানে দাফন করা হয়।

শাহাব উদ্দিনের দেশের বাড়ি সিলেটের কানাইঘাট থানার দর্জিমাটি গ্রামে । তিনি এলাকার একজন স্বনামধন্য ব্যবসায়ী ও একজন সালিশি ব্যক্তিত্ব ছিলেন। তিনি প্রায় ৫ বছর ধরে ফ্রান্সে পরিবারসহ বসবাস করছেন। হাজী শাহাবউদ্দিনের মৃত্যুতে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্বরা শোক ও সমবেদনা জানিয়েছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments