• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বিএনপি নেত্রী শ্যামা ওবায়েদের বিচার দাবীতে সালথায় বিক্ষোভ মিছিল

সেপ্টে. 7, 2021

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিংকুর বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে নিয়ে কুটুক্তি করার অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।

মঙ্গলবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা। মিছিলটি সালথা সদর বাজারে এসে শেষ হয়। পরে সদর বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় শ্যামা ওবায়েদ ইসলাম রিঙ্কুকে জাতির ক্ষমা চাইতে বলেন। এছাড়াও সরকারের কাছে তাকে গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানান।

এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, ফরহাদ হোসেন প্রমুখ।

৭ সেপ্টেম্বর ২০২১

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments