• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বরিশাল বিভাগীয় সমিতি রেজিয়নে কাম্পানীয়া’র নবগঠিত পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা

এপ্রিল 17, 2023

সুস্থ সমাজ গঠনের অঙ্গীকারবদ্ধ হয়ে প্রবাসীদের কল্যাণে এবং বরিশালের ঐতিহ্য ও কৃষ্টি সংস্কৃতি তথা বাংলাদেশকে ইতালিতে উপস্থাপন করার উদ্দেশ্যে বরিশাল বিভাগীয় সমিতি রেজিয়নে কম্পানিয়া’র পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

 

ইতালির নাপলির ভিসুভিয়াসের পাদদেশে পালমা’য় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রবীণ ব্যক্তিত্ব সেলিম হাওলাদারের সভাপতিত্বে ও মনির হোসেন বেপারীর পরিচালনায় বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান মতিন সহ অসংখ্য প্রবাসীর উপস্থিতিতে বরিশাল বিভাগীয় সমিতি রেজিয়নে কম্পানিয়া’র  পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

 

এ সময় উপস্থিত সহ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্যে বলেন ২০১৭ সাল থেকে শুরু হওয়া এই সংগঠন প্রবাসীদের সেবায় নিয়োজিত ছিল। তারা প্রত্যাশা করেন, বর্তমান কার্যকরী কমিটি বিশেষ করে বরিশাল বাসির পাশে দাঁড়িয়ে দেশে এবং প্রবাসে সকল সমস্যার সমাধানে কাজ করে যাবে।

 

বরিশাল বিভাগীয় সমিতি রেজিয়নে কম্পানিয়া’র নব নির্বাচিত সভাপতি হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাকির হাওলাদার, সিনিয়র সহ সভাপতি হোসেন শরিফ, সহ-সভাপতি মনির খান, সাধারণ সম্পাদক নুর নবী মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক এমডি আসাদ খান, ইব্রাহিম মিজি মুন্না, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন বেপারী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার, শাহ জালাল, দপ্তর সম্পাদক আক্তার হোসেন তোতা মিয়া, সহ দপ্তর সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক আব্দুল রাজ্জাক, সহ প্রচার সম্পাদক আলোক মোল্লা, মোঃ খোকন, কোষাধক্ষ্য মোঃ আলী ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমির হোসেনের নাম ঘোষণা করা হয়।

এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, সকলের সহযোগিতায় বরিশাল বাসীর প্রাণের সংগঠন বরিশাল বিভাগীয় রেজিয়নে কাম্পানিয়া প্রবাসীদের কল্যাণে ও সকল উন্নয়নে কাজ করে যাবে।

আলোচনা সভা শেষে  উপস্থিত সকলে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments