সোহেল মিয়াজী: বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং তার পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এর জন্ম বার্ষিকীতে দোয় অনুষ্ঠান করেছে ইতালি মহিলা আওয়ামী লীগ।
মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাসিমা আক্তার নূপুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নয়না আহমেদ এর পরিচালনায় ১৫ আগস্টে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যসহ যাঁরা শাহাদাত বরণ করেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এবং শেখ কামালের অবদান বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাঙালির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সভায় উপস্থিত ছিলেন, উম্মেহানী প্রিন্স সহ সভাপতি, নিলুফার বানু সহ সভাপতি,শামীমা আক্তার পপি যুগ্ম সাধারণ সম্পাদক, মাহবুবা চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক,সানজিদা ইসলাম সংগীতা যুগ্ম সাধারণ সম্পাদক, তাহমিনা আক্তার সাংগঠনিক সম্পাদক,শাহানাজ আক্তার সাংগঠনিক সম্পাদক, রওশন আরা খুকু আইন বিষয়ক সম্পাদক, রিতা আক্তার সদস্য সহ আরো অনেকে।
শেষে দোয়া মোনাজাতে তাদেয় রুহের মাগফিরাত কামনা করা হয়।
