
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম না। বাংলার দুঃখী মানুষদের ক্ষুধা ও দারিদ্র থেকে মুক্তি দিতে নিজের জীবনের সব সুখ-আরাম বিসর্জন দিয়েছেন তিনি। এই দেশ স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু একাধিকবার জেল খেটেছেন। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে বঙ্গবন্ধু স্বপ্ন পুরোনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তাহলেই বাংলাদেশ সোনার বাংলায় রুপান্তরিত হবে।
সোমবার দুপুরে ফরিদপুরের সালথায় জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব ও আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য মোঃ শফি উদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ আশিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তাঁরা মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির, আওয়ামী লীগ নেতা শাহাজাহান মোল্যা, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জুয়েলসহ বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মী বৃন্দ।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাহফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
১৫ আগস্ট ২০২১
