ফরিদপুর প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষে ফরিদপুরের অম্বিকা ময়দানে বিকেল ৪.০০ টায় অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথি জন্মদিনের কেক কেটে ও বেলুন উড়িয়ে কর্মসূচি পালন করেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এম.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক ভোলা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ.কে আজাদ, কৃষি গবেষক ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী’র রাজনৈতিক উপদেষ্টা শাহ্দাব আকবর চৌধুরী লাবু, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মোঃ ফারুক হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও কোতোয়ালি আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিফা কামাল উদ্দিন সহ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা সহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন, অনেকেই ভাবেন আমি ফরিদপুর-৪ ছেড়ে ফরিদপুর-৩ এ আসবো কিনা! তাদের অভয় দিয়ে আবারো বলছি, আমি এখানে নির্বাচন করতে আসিনি।
২৮শে সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জেলা যুবলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন উপলক্ষ্যে কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। এমপি নিক্সন চৌধুরী এসময় আরো বলেন, শুধু ফরিদপুর নয়, শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে সারা বাংলাদেশে মানবিক যুবলীগ গঠিত হবে। যুবলীগ হবে জামায়াত শিবিরের পেতাত্বা মুক্ত। যার উদাহরণ ইতিমধ্যে ফরিদপুর যুবলীগের কমিটি গঠনের মধ্যদিয়ে আপনারা পেয়েছেন। পুরো কমিটিতে একজনও জামায়াত শিবির বিএনপি পাবেন না। অথচ বিগত দিনে ফরিদপুরের যুবলীগ হয়েছিল জামায়াত বিএনপি করা পরিবারের সদস্যদের দিয়ে।
এ সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু।
- অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার ও যুগ্ম আহ্বায়ক খান মোঃ শাহ্ সুলতান রাহাত।
- Jnews
