• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

পৌরবাসী সুস্থ থাকলে আমি সুস্থ : মেয়র গোলাম কবির

মার্চ 27, 2020


রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাই পৌরসভায় করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলা করতে সচেতনতামূলক প্রচারাভিযান করছেন ধামরাই পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির। তিনি প্রতিনিয়ত নিজেই মাইকিং করছেন, শ্রমজীবি মানুষদের মাঝে বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরণ করছেন। এছাড়া পৌর কর্তৃপক্ষ কর্তৃক সারাদিন মাইকিং চলছে পুরো পৌরসভায়।

পৌরসভার সুযোগ্য মেয়র সরাসরি সচেতন করার পাশাপাশি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৌরবাীর প্রতি দিয়েছেন গুরুত্বপূর্ণ বিবৃতি। মেয়র গোলাম কবিরের ফেসবুক পোষ্টটি হুবহো নীচে দেওয়া হলঃ

প্রিয় ধামরাই পৌরবাসী
আসসালামুআলাইকুম
আমি জানি আপনারা এখন কঠিন সময় পার করছেন। আশা করছি এই বিপদ আমরা কাটিয়ে উঠবো ইনশাল্লাহ তবে সে জন্য আপনাদের সাহায্য ও সহযোগিতা প্রয়োজন।
প্রিয় পৌরবাসী
আপনাদের জন্য আজ আমি মেয়র হয়েছি। মহান রাব্বুল আলামিনের অনুগ্রহে আপনাদের সেবা আর নিরাপত্তা নিশ্চত করা আমার প্রধান কাজ। আমি ইচ্ছা করলেই এই ভাইরাসের কারনে দূরে থাকতে পারতাম কিন্ত নিজের জীবনের নিরাপত্তার কথা না ভেবে পৌরসভার প্রতিটি ওয়াড ঘুরে ঘুরে আপনাদের খোজ নিচ্ছি কারন পৌরসভার প্রতিটি নাগরিকই হচ্ছে আমার বেঁচে থাকার স্পন্দন আমার প্রেরনা। পৌরবাসী সুস্থ থাকলে নিরাপদ থাকলে আমি নিজেকে সুস্থ মনে করি। পৌরজনগনের সেবা ছাড়া আমার কাছে গুরুত্ব পূর্ন আর কিছুই মনে করি না।
প্রিয় পৌরবাসী,
আপনাদের নিকট আমার একটিই অনুরোধ আপনারা সরকারের নির্দেশনা মোতাবেক কিছুদিন নিজ গৃহে পরিবার পরিজন নিয়ে অবস্থান করবেন। শুধুমাত্র ঔষধ ও জরুরী প্রযোজনীয় কাজ ছাড়া আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। এই ভাইরাস মোকাবেলায় ইতিমধ্যে আমরা পৌরসভার পক্ষ থেকে কন্টোলরুমের (০১৭০৭৪০২৪৮৬) মাধ্যমে সপ্তাহে ৭দিন ২৪ ঘন্টা প্রায় সব ধরনের সেবা দেবার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা পৌর নাগরিকদের সুবিধার্থে মাস্ক,ডেটল সাবান,হ্যান্ড স্যানিটাইজার, সব মসজিদ গুলোতে অযু খানায় হাত ধোয়ার সাবান, নামাজের স্থান পরিস্কারের জন্য জীবানু নাশক লিকুইড দেওয়া হয়েছে। কাউন্সিলর গন নিজ নিজ ওয়ার্ডে জনগনের সুবিধার্থে বিভিন্ন স্থানে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছেন।এছাড়া ও জীবানু নাশক ঔষধ পানি গাড়ির মাধ্যমে রাস্তায় ছিটানো হচ্ছে। আমাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি পৌরসভাকে জীবানু মুক্ত রাখতে।
প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা
এই ভাইরাস সংক্রামন থেকে সুস্থ থাকার লক্ষে সরকারের নির্দেশনা অনুযায়ী আপনারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন সেজন্য আপনাদের কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
আমরা মনোবল না হারিয়ে সচেতনতার মাধ্যমে এই কঠিন বিপদ থেকে সুস্থ থাকার প্রযোজনে আমাদের নিজেকে এবং দেশের মানুষ কে বাঁচতে হবে।
তাই আবারও অনুরোধ করছি আপনারা ঘরে থাকুন সুস্থ থাকুন।
“” বেশি বেশি সাবান পানি দিয়ে হাত পরিস্কার করি করোনা ভাইরাস থেকে মুক্ত থাকি “”
আল্লাহ আমাদের সহায় হউন।
গোলাম কবির
মেয়র , ধামরাই পৌরসভা ঢাকা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments