বেলাল আহমেদ, পর্তুগাল প্রতিনিধি: লিসবনে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান বিজয় দিবস উদযাপন করেছে পর্তুগাল আওয়ামী লীগ ।
পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম এর সভাপতিত্বে এবং পর্তুগাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন এর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন পর্তুগাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল ফকির । এক মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে সভার সূচনা হয়।
এসময় বিজয় দিবস নিয়ে বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের সন্মানিত সভাপতি জনাব জহিরুল আলম জসিম, সহ সভাপতি এম এ খালেক, দপ্তর সম্পাদক জনাব জাকির হোসাইন, পর্তুগাল আওয়ামী লীগ নেতা এডভোকেট হাবিবুর রহমান, সহ আইন বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন জুয়েল ,জামাল উদ্দিন, মোহাম্মদ নুর হোসেন,এম এ বশির পর্তুগাল ছাএলীগের সাবেক সাধারন সম্পাদক আনসার আলী, ছাএলীগ নেতা রিয়াদ, শাহজালাল এবং জুয়েল রানা প্রধান সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পর্তুগাল আওয়ামীলীগের সহ সভাপতি আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জামাল ফকির, প্রচার সম্পাদক রেজাউল বাসিত, ছাএলীগ নেতা বাপ্পী তালুকদার, রিয়াদ, উজ্জ্বল, নুরু,
সজীব খান (সাংগঠনিক সম্পাদক, জার্মান ছাত্রলীগ),
তুষার কামাল, মো:মুনিব আহমেদ, আলআমিন জনি, মো: বাবু, মেরাজ বাক্কার, মো: অলি মিয়া, জাকারিয়া আহমেদ তানিম।সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ, ১৫ই আগষ্ট নিহত সকল শহীদ, চার নেতা সহ দেশ ও জাতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
